কচুয়ায় ভুল ওষুধ সেবনে ক্যান্সার রোগীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল মসনী এলাকায় পরেশ দেবনাথ (৬০) নামের ক্যান্সার আক্রান্ত একজন রোগী ভুল ওষুধ সেবন করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ঘটনাটি নিয়ে এলাকা ভিত্তিক নানা সমালোচনা শুরু হওয়ায় পুলিশ ওই মৃত ব্যাক্তির লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই সোমবার দুপুরে তার অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন করা হয়। ঘটনা বিষয়ে পুলিশ জানায়, কচুয়া উপজেলা বাধাল মসনী গ্রামের মৃত রতিকান্ত দেবনাথের ছেলে ক্যান্সারে আক্রান্ত পরেশ দেবনাথ রবিবার রাতে ভুলক্রমে গ্যাসের ট্যাবলেট সেবন করে এবং মারাত্বক অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় রাতেই তাকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃতদেহ রাতেই বাড়ীতে নিয়ে যায় এবং দ্রুত শেষ কৃত্য করার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। যা পুলিশ খবর পেয়ে সোমবার দুপুরে ওই বাড়ীতে গিয়ে লাশের সুরতহাল করে। সুরতহাল তৈরীকারী কচুয়া থানার এসআই মোঃ আনিসুর রহমান বলেন পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দেয়া হয়।



