স্থানীয় সংবাদ

স্ত্রীর দায়ের করা মামলায় বাগেরহাটের মোংলা বন্দরের ইনল্যান্ড মাস্টার ওমর ফিরোজ গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের নৌযানের ইনল্যান্ড মাস্টার ওমর ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সে তার স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত)-২০২৩ এর ১১ (গ) ধারার মামলার আসামী হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে রবিবার দুপুরের দিকে মোংলা বন্ধরের মাধবী আবাসিক এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর ওমর ফিরোজকে আদালতে মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান সোমবার সকালে জানান, ভুক্তভোগী স্ত্রী রায়হানা শারমিন গত ১৩ এপ্রিল-২০২৫ খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতে মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামি ওমর ফিরোজ আত্মগোপনে ছিলেন। মামলার বাদী রায়হানা শারমিনের বরাত দিয়ে তিনি আরো বলেন, ২০১২ সালে তাদের বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ওমর ফিরোজ। তার বাবা সিদ্দিকুর রহমান পরিবার থেকে টাকা দিয়ে তাকে বন্দর কর্তৃপক্ষের চাকরি পাইয়ে দিলেও নির্যাতনের মাত্রা কমেনি। এই অব্যাহত নিপীড়নের ফলে বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হন তিনি। নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে রায়হানা বলেন, “আমি সহ্য করতে পারিনি, তাই মামলা করেছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button