স্থানীয় সংবাদ

তালায় ধর্ষণের শিকার শিশু ৭মাসের অন্তঃস্বত্ত্বা : নানা গ্রেফতার

তালা প্রতিনিধি ঃ তালার মাছিয়াড়া গ্রামে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণ’র অভিযোগে প্রতিবেশী নানা সামাদ গাজী (৫২) গ্রেফতার হয়েছে। তালা থানা পুলিশ সোমবার (২ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করেন। ধৃত লম্পট সামাদ গাজী খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের মৃত এজাহার আলী গাজীর ছেলে। একাধিকবার ধর্ষনের শিকার ওই শিশু অন্তঃত্ত্বা রয়েছে বলে জানা গেছে।
নির্যাতিত শিশুর পরিবার জানায়, গত ১৫ ফেব্রুয়ারি সকালে সামাদ গাজী প্রতিবেশী নাতনীর বাড়িতে যান। এসময় শিশুটি বাড়িতে একা থাকায় লম্পট নানা পান খাওয়ার কথা বলে ওই শিশুর ঘরে যাবার পর এক পর্যায়ে শিশুকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনার পর থেকে বিভিন্ন সময়ে একাধিকবার লম্পট সামাদ গাজী ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। বারবার ধর্ষনের ফলে শিশুটি ৭ মাসের অন্তঃস্বত্ত্বা হবার পর পরিবার বিষয়টি জানতে পারে।
ধর্ষনের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সোমবার (২ সেপ্টেম্বর) তালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (৩/২৫) দায়ের করেন।
এবিষয়ে তালা থানার ওসি মো. মাইনউদ্দিন জানান, সোমবার রাতে অভিযুক্ত সামাদ গাজীকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button