স্থানীয় সংবাদ

দৌলতপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান পালিত

স্টাফ রিপোর্টার : মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে এনজিও ব্র্যাকের উদ্যোগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর দত্ত বাড়ি এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খবির উদ্দিন, শ্রমিক দল দৌলতপুর থানা সভাপতি আরব আলী সরদার, সাবেক ব্যাংক কর্মকর্তা শেখ মোঃ খয়বার রহমান, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মোঃ আশিকুর রহমান, ৫ নং ওয়ার্ড সচিব শেখ মো.জুলফিকার আলী, শেখ ইমতিয়াজ হাসান,ঠিকাদার মো. হুমায়ুন কবির, কঞ্জারভেন্সি সুপারভাইজার মোঃ জাকির হোসেন, ব্র্যাকের ওসিসি এইচ সুমন কুমার দাস, হিসাব রক্ষক সাগর হালদার, এফও (টিবি) সুজন বৈরাগী, সংশ্লিষ্ট ওয়ার্ডের সিএম মোস্তাকিম ফেরদৌস,রোমানা জাহান, স্বেচ্ছাসেবক আবির হোসেন, মিহ্লক অধিকারী, আলমগীর হোসেন, মো. ফাইজুল,শাওন হাওলাদার, মেহেদী হাসান, রাসেল হাওলাদার, শাহাদাত হোসেন সানি, ইমরান, শাকিল, নাজমুল, রাজিব, তাজমিনুরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button