স্থানীয় সংবাদ

কেসিসি ২ নং ওয়ার্ডের মিরেরডাঙ্গা ইউনিট বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার : খানজাহান আলী থানার কেসিসি ২নং ওয়ার্ডের মিরেরডাঙ্গা ইউনিট বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসুচির উদ্ভোধন অনুষ্ঠান গতকাল বিকালে মিরেরডাঙ্গা ক্লাবে অনুষ্ঠিত হয়। থানা বিএনপি নেতা মুন্সি আঃ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় বক্তৃতা করেন সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, শফিকুল ইসলাম, ডাঃ রইচউদ্দীন, শাহাবুদ্দিন বুদ্ধি,বুলু শেখ, চমন আরা, যুবদল নেতা শাহরিয়ার খান মাসুম, খানজাহান আলী থানা ছাত্রদলের সদস্য সচিব সিয়াম হোসেন, মেহেদী, সৈয়দ মনির মীর, নুর, বিমান মুন্সি, সুমন শেখ, ইসমাইল মোড়ল , মোঃ রিপন, সোহেল প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button