ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ২২ সেপ্টেম্বর ভোটগ্রহণ

# দীর্ঘ ১৯ বছর পর বণিক সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের ভোটের আমেজ #
# প্রতিটি পদে একাধিক প্রার্থী চলছে জমজমাট প্রচার-প্রচারণা
এম এ শফিক, খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বহুল আলোচিত সমালোচিত খুলনার খানজাহান আলী থানাধিন ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর সোমবার বহুল কাংখিত ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাজার বণিক সমিতির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুফতি হাফেজ মাওঃ হাফিজুর রহমান হাফেজী এবং সদস্য সচিব খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন নির্বাচনী এ তাফসিল ঘোষণা করেন। ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির তৎকালিন ক্ষমতাধর ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলে দীর্ঘ প্রায় ১৯ বছর নির্বাচন না দিয়ে ক্ষমতা আকড়ে ধরে রেখে ছিলো। তাদের ভয়ে নির্বাচনের কোন কথা বাজারে ব্যবসায়ীরা মুখে আনতে পারতেন না। পেক্ষাপট পরিবর্তনে অবশেষে নির্বাচনের আলোর মুূখ দেখছে বাজারের ব্যবসায়ীগণ। সুষ্ট সুন্দর ও শান্তিপুর্ণ নির্বাচনের লক্ষে গঠিত হয় ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন পরিচালনা কমিটি দায়িত্ব গ্রহণের পর দ্রুত সময়ে নির্বাচনী তফসিল ঘোষনা করে বাজারের ব্যবসায়ীদের মনে স্থান করে নিয়েছে। ইতো মধ্যে বাজারের নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মঝে উৎসাহ ও ভোটের আমেজ বইতে শুরু করছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ সেপ্টেম্বর বহুল আলোচিত ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন জানায়, গত ১৯ বছর ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির নির্বাচন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা তাদের নিজেদের স্বার্থের জন্য বন্ধ করে রেখেছিল। বাজারের সাধারণ ব্যবসায়ীদের দীর্ঘদিনের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা পূরণে ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের কল্যাণে তাদের কাংখিত ও বহুল আলোচিত নির্বাচন যাতে বিলম্বিত না হয় সে জন্য আমরা দায়িত্ব পেয়েই দ্রুত সময়ের মধ্যে বাজারের দ্বি বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছি।
ঘোষিত তফসিল অনুযায়ী আজ ৪ সেপ্টেম্বর ভোটার সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি (৯-৪টা) করা হবে, আগামীকাল ৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, ৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রয় করা হবে, ৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা যাবে, ৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই ও প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে, ৯ সেপ্টেম্বর প্রার্থীতা সংক্রান্ত আপিল গ্রহণ ও নিষ্পতি করা হবে, ১০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ঐ দিনই বিকাল ৪টায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ২২ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন মিজান ও চৌধুরী প্লাজার স্বত্বাধিকারী মোঃ মইন চৌধুরী। এদিকে, দীর্ঘদিন পর বাজারে নির্বাচনের তফসিল ঘোষনার পরপরই নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মঝে উৎসাহ ও ভোটের আমেজ বইতে শুরু করছে। প্রতিটি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে ব্যস্ত সময় পার করছে।



