স্থানীয় সংবাদ

খুলনায় সাবেক সংসদ সদস্য আলী আসগার লবির সাথে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিসিবি’র সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগার লবির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আজ বুধবার দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
মতবিনিময় সভায় আলি আজগার লবি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে খুলনা-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করেছেন। সেজন্যই তিনি নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন। তবে ওই আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও প্রার্থী থাকায় তিনি বিষয়টি কোনোভাবেই হালকা করে দেখছেন না বরং জামায়াত প্রার্থীকে তিনি শুধুমাত্র হেবিওয়েট নয় ভেরি হেবিওয়েট হিসেবে উল্লেখ করেন। তবে শেষ পর্যন্ত ফেয়ার নির্বাচন হলে জয়-পরাজয় যাই হোক তিনি হাসিমুখে মেনে নেবেন। একই সঙ্গে আলি আজগর লবি খুলনার ক্রীড়াঙ্গনকে সক্রিয় করা সহ সড়ক উন্নয়ন, সংস্কার এবং ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরসনের বিষয়েও ভূমিকা রাখার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি সাংবাদিকদের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মো. এরশাদ আলী, এইচ এম আলাউদ্দিন, মো: তরিকুল ইসলাম, কাজী শামীম আহমেদ, সোহরাব হোসেন, রকিব উদ্দিন পান্নুু, এহতেশামুল হক শাওন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক রানা, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ কামরুল আহসান, মোঃ আলমগীর হান্নান, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), এস এম নূর হাসান জনি, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ মিলন, দেবব্রত রায়, খলিলুর রহমান সুমন, কে এম জিয়াউস সাদাত, মোঃ নূর ইসলাম (রকি), প্রবীর কুমার বিশ্বাস, মোঃ বেল্লাল হোসেন সজল, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মুহাম্মদ নূরুজ্জামান, আল মাহমুদ প্রিন্স, মোঃ হেলাল মোল্লা, ক্লাবের অস্থায়ী সদস্য ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button