স্থানীয় সংবাদ

যশোরে যৌতুকের মটর সাইকেল দাবির প্রতিবাদ করায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগে মামলা স্বামী গ্রেফতার

যশোর ব্যুরো ঃ মটর সাইকেল কেনার টাকা যৌতুক হিসেবে আনতে বললে দিতে অপারগতা প্রকাশ করায় স্বামী,শ^শুর ও ননদের নির্যাতনে গৃহবধূ বিউটি আক্তার (২৪) কোতয়ালি থানায় মামলা করেছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ। মামলায় আসামী করেন, যশোর শহরের পশ্চিম বারান্দী খালদার রোড, বারান্দিপাড়া কদমতলা বর্তমানে শহরতলী ঝুমঝুমপুর বর্ডারগার্ড স্কুলের পাশে মদিনা টাওয়ার ৭মতলা ভবনের লিফটের ৬তলার ভাড়াটিয়া ফজলুল হকের ছেলে মেহেদী হাসান, শ^শুর ফজলুল হক ও ননদ সদর উপজেলার ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার সোহেল এর স্ত্রী মিষ্টি। পুলিশ মেহেদী হাসানকে গভীর রাতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। মামলায় গৃহবধূ উল্লেখ করেন, মেহেদী হাসানের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় ও সর্ম্পক তৈরী। পরে পারিবারিক ভাবে তাদের মধ্যে বিগত ২০২৩ সালের ১৯ নভেম্বর ১লাখ টাকা দেন মোহরে বিয়ে হয়। বিয়ের পর মেয়ের সুখের কথা চিন্তা করে সাংবারিক আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ও নগদ ৭৫ হাজার টাকা গৃহবধূর পিতৃলয় প্রদান করেন। গৃহবধূ শ^শুর বাড়িতে থাকা কালীন সময় শ^শুর ও ননদের কু-প্ররোচনায় স্বামী মেহেদী হাসান তার পিতার সাথে ফলের ব্যবসা করার জন্য সাড়ে ৩লাখ টাকা পিতার বাড়ি হতে আনতে বলে। টাকা আনার কথা অস্বীকার করলে নির্যাতন শুরু করে। পরবর্তীতে গৃহবধূ তার পিতার বাড়ি মাগুরায় চলে যায়। প্রায় ৪ মাস পর মেহেদী হাসান পুনরায় গৃহবধূকে তার পিতার বাড়ি হতে এনে সংসার করতে থাকে। এর এক পর্যায় স্বামী মেহেদী মোটর সাইকেল কেনা বাবদ গৃহবধূকে তার পিতার বাড়ি হতে ৪লাখ টাকা এনে দিতে বলে। গত জুলাই মাসের ২২ তারিখের সন্ধ্যায় গৃহবধূকে যৌতুক এনে দিতে বললে তিনি রাজী না হওয়ায় কথা কাটাকার্টির এক পর্যায় গৃহবধূর বাম চোখে ঘুষি মেরে ড্রেসিং টেবিলের গ্লাস ভেঙ্গে গৃহবধূর কপালে কাচের টুকরো দিয়ে আঘাত করে। স্বামীসহ তার পিতা ও বোন গৃহবধূকে নির্যাতন করায় তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আসার পর কোতয়ালি থানায় মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মঙ্গলবার ২ সেপ্টেম্বর গভীর রাতে ঝুমঝুমপুর এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতারন করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেণ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button