স্থানীয় সংবাদ
ঈদ-ই-মিলাদুন্নবী(স.) পালন উপলক্ষে কেসিসির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া শনিবার

খবর বিজ্ঞপ্তি ঃ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) ১৪৪৭ হিজরী পালন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার নগর ভবনে মহানবী (স.) এর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা; ক্বিরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার।



