স্থানীয় সংবাদ

আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে

# উপজেলা/পৌরসভা বিএনপি’র নির্বাচন কমিশনের সাথে মতবিনিময়কালে মনিরুজ্জামান মন্টু #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, দলের ভিতরে ও বাইরে গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের একমাত্র দল বিএনপি। জনগনের সরকার প্রতিষ্ঠায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যেমন জরুরি, তেমনি দলের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতেও গণতন্ত্র চর্চা শুধু বিএনপিই করে থাকে। সে জন্য তৃণমূল ইউনিট থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে গণতান্ত্রিক পন্থায় বিএনপি ঠেলে সাজানো হচ্ছে। জনগনকে সাথে নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা বিএনপি’র আওতাধীন নয়টি উপজেলা ও দু’টি পৌরসভার সম্মেলন সফলে গঠিত নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, সকল বিতর্কের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক উপায়ে প্রতিটি ইউনিটে যোগ্য নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আসন্ন নির্বাচনে জনগনের সরকার প্রতিষ্ঠার অন্তরায় হিসেবে একটি ধর্মান্ধ রাজনৈতিক দল নানামুখী ষড়যন্ত্রের ছক আটছে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে খুলনার সবক’টি আসনে ধানেরশীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। তাহলেই বঞ্চিত খুলনাবাসীর সকল বৈসাম্যের অবসান ঘটবে। মতবিনিময়কালে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল ও এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য আব্দুস সালাম মলি¬ক, জেলা বিএনপি’র সদস্য ও জেলা বিএনপি’র গঠিত নির্বাচন কমিশনের প্রধান এড. চৌধুরী আব্দুস সবুর, জেলা বিএনপি’র সদস্য ও সহকারী কমিশনার আশরাফুল ইসলাম নূর, সহকারী কমিশনার এড. তফসিরুজ্জামান, এড. হাবিবুর রহমান মালি, এড. জিএম মাসুদ করিম, সাংবাদিক মিজানুর রহমান মিজান (পাইকগাছা), অধ্যাপক শফিকুল ইসলাম ও প্রভাষক মফিজুল ইসলাম, বিএনপি নেতা জিএম হারুনুর রশীদ প্রমুখ। গণতান্ত্রিক চর্চার সূতিকাগার বিএনপি’র উপজেলা/পৗরসভা পর্যায়ে নির্বাচন পরিচালনার লক্ষ্যে গত ২ আগস্ট খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল।।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button