স্থানীয় সংবাদ

শার্শা সীমান্তে ভারতে অনুপ্রবেশর সমায় বিজিবি হাতে ৩ বাংলাদেশেী আটক

বেনাপোল প্রতিনিধি ঃ বেনাপোল: যশোরের শার্শার সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা।
বৃহস্প্রতিবার (৪ সেপ্টেম্বর) ভোরের দিকে সীমান্তের রুদ্রপুর পশ্চিম পাড়া নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় আটক বাংলাদেশি নাগরিকদের থেকে নগদ টাকা, ভারতীয় রুপি এবং ৩টি মোবাইল ফোন (স্মার্ট-২টি এবং বাটন-১টি) জব্দ করা হয়।
আটকরা হলেন, যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত পাগল চাঁদের ছেলে খোকন বিশ্বাস (৫৬), একই জেলার কামাল পুর গ্রামের আশুতোষ গনেশের ছেরে অসীম কুমার দত্ত (৫০), ও খুলনা জেলা সদর উপজেলার স্যার ইকবাল রোড সড়ক এলাকার হরিপদ ঘোষের ছেলে উমা প্রসাদ ঘোষ (৫৬)। বিজিবি তাদের কে থানায় সোপর্দ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button