জিরোপয়েন্ট এলাকায় ড্রেনেজ ব্যবস্থা সহ দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে কেডিএস মানববন্ধন কাল

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার সব থেকে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার জিরোপয়েন্ট থেকে পশ্চিম দিকে সাতক্ষীরা মহাসড়কটি বর্তমানে ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা ছাড়া অপরিকল্পিত ভাবে নির্মিত সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এই রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। প্রতিনিয়ত দুর্ঘটনায় আহত নিহতদের সংখ্যা বেড়ে চলেছে। এই সড়ক দিয়ে দিবারাত্রি দূরপাল্লার যানবাহন, মালবাহী গাড়ি, তেল ও গ্যাস বহনকারী গুরুত্বপূর্ণ পরিবহন সমূহ চলাচল করে। রাজধানী ঢাকা সহ দেশের পূর্ব, দক্ষিণ ও উত্তরবঙ্গের মালামাল বহনকারী যানবাহন গুলো বর্তমানে এই সড়কটিই ব্যবহার করে থাকে। তাই খুলনার তথা দেশের অর্থনীতিতে এর অবদান অপরিসীম। কিন্তু অতীব দুঃখের বিষয় যানবাহন ও মালামাল বাহন চলাচলের ব্যস্ততম এই সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের অবহেলায় এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত যানবাহন উল্টে পড়ছে। গাড়ির চাকা খাদে আটকে সৃষ্টি হচ্ছে বিশাল জানজট। ফলে রোগী পরিবহন গাড়ী, স্কুল কলেজ ও কর্মস্থল গামীরা যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। জিরোপয়েন্ট এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তার দুই দিকের পানি রাস্তায় জমে খানা খন্দের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় জিরোপয়েন্ট এলাকায় ড্রেনেজ ব্যবস্থা সহ দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর পক্ষ থেকে কালী ৬ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় ১ ঘন্টার জন্য জিরোপয়েন্ট চত্বরে একটি মানব বন্ধনের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধন সফল করতে ৬ সেপ্টেম্বর সকাল ১১টার মধ্যে আপনার মিডিয়া/পত্রিকার প্রতিনিধি প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।



