স্থানীয় সংবাদ

খুলনায় যুবককে গুলি করে হত্যা : ‘শীর্ষ সন্ত্রাসী’ বলছে পুলিশ

স্টাফ রিপোর্টারঃ খুলনার রূপসায় ইমরান হোসেন মানিক (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই ইউনিয়নের বাগমার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি সন্ত্রাসী সংগঠন বি-কোম্পানির (গ্রেনেড বাবু) সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় লোকজন জানিয়েছেন, রাতে হঠাৎ গুলির শব্দ শুনে তারা বাইরে বের হয়ে আসেন। এর পর মানিকের মরদেহ দেখতে পান। ঘটনার পরপর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হত্যাকা-ের কারণ এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শী জানান, দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখম-ল লক্ষ্য করে ৫/৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মানিক। ঘটনার পরপর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে হত্যাকা-ের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে তারা বলেন, রাতে মানিক একটি ভ্যানে করে ইলাপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে পরপর দু’টি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘নিহত মানিক বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী। তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সেই সঙ্গে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button