স্থানীয় সংবাদ

মাদকসহ আটক যুবককে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সেই যুবক ফের আটক

# যশোরে সিআইডি পুলিশের উপর হামলা #

যশোর ব্যুরো ঃ সিআইডি পুলিশের কর্তব্যে বাঁধা প্রদানসহ হামলার ঘটনায় ঘটনায় আটক শাওন সর্দারকে ছেড়ে দেয়ার ২৪ ঘন্টার মধ্যে আটক করেছে। সে খুলনা জেলার ডুমুরিয়া থানার হাসানপুর (দ্িক্ষন পাড়া)বর্তমানে রাজারহাট মোড় কাশ্মিরীবিরিয়ানী হাউজ এলাকার আব্দুল খালেক সর্দারের ছেলে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাত দেড়টার সময় রাজারহাট এলাকা থেকে কোতয়ালি থানা পুলিশ গ্রেফতার করেছে। গত ৩ সেপ্টেম্বর বিকালে সিআইডি যশোর জোনের পুলিশের একটি টিম মাদক বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ তুষার সরদারকে আটক করে। সিআইডি পুলিশের এসআই হাবিবুর রহমান তুষার সরদারের দেখানো মতো উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে । পরে তাকে নিয়ে কোতয়ালি থানায় আসার সময় তার ডাক চিৎকারে তুষারের অজ্ঞাতনামা সহযোগীসহ ৫০/৬০ সিআইডি পুলিশের পরিচয়ের পাওয়ার পরও হামলা চালায়। এ সময় এসআই হাবিবুর রহমান, এএসাই জাহিদুল হককে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা লাঠি সোটা দিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এ সসয় সিআইডি পুলিশ কনস্টেবল শহিদুল ইসলামকে হত্যার ্উদ্দেশ্য সমস্তশরীর মারপিট করে গুরুতর জখম করে। সন্ত্রাসী শাওন সর্দার তুষার সরদারকে ছাড়িয়ে নেওয়ার জন্য মব সৃষ্টি করে। সরকারী কাজে বাঁধা প্রদানসহ সিআইডি পুলিশ সদস্যকে রশি দিয়ে হত্যার চেষ্টায়। ঘটনার পরপর কোতয়ালি থানা ও সিআইডি পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে শাওন সরদারকে আটক করে। তাকে সিআইডি যশোর দপ্তরে আনা হয়। হামলার শিকার এসআই,এএসআই ও কনস্টেবল হামলাকারী হিসেবে সনাক্ত করলেও সিআইডি যশোর জোনে কর্মরত পুলিশ পরিদর্শক কামাল হোসেন ঘটনার কয়েক ঘন্টার মধ্যে শাওন সরদারকে ছেড়ে দেয়। পুলিশের উপর হামলার সাথে জড়িত শাওন সরদারকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন শাওন সরদার ঘটনার সাথে জড়িত নয়। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি হলে বৃহস্পতিবার গভীর রাতে শাওন সরদারকে গ্রেফতার করে শুক্রবার ৫ সেপ্টেম্বর দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button