যারা ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে চায়, তারা দেশের শত্রু

# মুসল্লীদের উদেশ্যে শফিকুল আলম তুহিন #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, দেশের সংকট উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে মুসল্লীরা সবসময় সচেতন ভূমিকা রেখে এসেছেন। আগামীতেও ভূমিকা রাখবেন। শুক্রবার(৫সেপ্টেম্বর) নগরীর ১৭নং ওয়ার্ডের নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে পবিত্র জুম্মার নামাজ আদায়ের পূর্বে মুসল্লিদের উদ্দ্যেশে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা রেখে জনগণের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন সফল হবে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ইসলামের শিক্ষা। তাই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সম্পৃক্ততাই আমাদের মূল শক্তি। বিএনপি কখনো সংঘাত চায় না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। পতিত হাসিনা সরকারের আমলে দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলো। ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা ছিলোনা, সাধারণ মানুষ ন্যায়বিচার পায়নি। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও দমননীতির আশ্রয় নিয়ে ছিলো। কিন্তু ২৪ এর জুলাই গণঅভ্যূত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকার পালিয়ে গেছে। দেশ এখন ভোটের ট্রেনে। জনগণের ভোট ছাড়া কোনো সরকার বৈধ হতে পারে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারে দেশের অস্থিশীল পরিস্থিতি নিয়ন্ত্রন করতে। মাদক আজ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্মকে পরিকল্পিতভাবে বিপথে নেওয়া হচ্ছে। এ অশুভ প্রবণতা রোধ করা না গেলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মুসল্লীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবার ও সমাজ থেকে মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। মসজিদ শুধু ইবাদতের জায়গা নয়, এখান থেকেই সমাজ সংস্কারের আন্দোলন গড়ে তোলা সম্ভব বলেন তিনি। যারা ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে চায়, তারা দেশের শত্রু। গণতন্ত্রের এ যাত্রায় তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচিত হবে তিনি দৃঢ় কণ্ঠে মন্তব্য করেন। এ সময় ব্যাপক সংখ্যক মুসল্লীরা উপস্থিত ছিলেন।



