স্থানীয় সংবাদ

দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টা

বেনাপোল (যশোর) প্রতিনিধি ঃ
যশোরের শার্শা উপজেলার বেনাপোলের একতা প্রেসক্লাবের সভাপতি ওহিদুল ইসলাম কে একটি মিথ্যা মামলায় জড়ানো অপচেষ্টার অভিযোগ উঠেছে। একটি মহল ৫ই আগষ্ট ২০২৪ এর পর থেকে দৈনিক প্রবাহ পত্রিকার বেনাপোল প্রতিনিধি ও একতা প্রেসক্লাবের সভাপতি ওহিদুল ইসলাম কে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
সুত্রে জানা গেছে, যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের নবীছদ্দি চৌকিদারের মেয়ে কাজল রেখা ২০০৭ সালে গভির রাতে নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।পর দিন পোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং নিহত কাজল রেখার পিতা বাদি হয়ে ৬ জন কে আসামি করে একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় গয়ড়া গ্রামের শওকতের ছেলে ওহিদুল ইসলাম নামে কোনো আসামি ছিলো না। ঐ মামলায় যাদের কে আসামি করা হয়েছিলো তারা আদালতে স্বাক্ষী প্রমানে দোষী সাব্যস্ত না হওয়ায় আদালত আসামিদের বেকসুর খালাস প্রদান করেন। অথচ ১৮ বছর পরে একটি মহল ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য প্রতিহিংসা মুলক ভাবে যশোর থেকে প্রকাশিত ৪ই আগষ্ট ২০২৫ দৈনিক রানার, ১৯ ই আগষ্ট দৈনিক লোকসমাজ ও ঢাকা এক্সপ্রেস নামে অন লাইন পত্রিকায় সাংবাদিক ওহিদুল ইসলাম দৈনিক প্রবাহ পত্রিকার বেনাপোল প্রতিনিধি কে কাজল রেখা হত্যা মামলায় জড়ানোর জন্য বেনাপোলের সাংবাদিক দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। নাম প্রকাশ না করার শর্তে বেনাপোল চেকপোষ্টের এক সাংবাদিক জানান,হোন্ডির টাকা পাচারকারী হলুদ
সাংবাদিক একটি সাংগঠনিক রেশারেশি নিয়ে আক্রশমুলক একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে এ মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। ষড়যন্ত্র মুলক মিথ্যা সংবাদে বেনাপোলের সাংবাদিক মহল ক্ষোভে ফুসে উঠছে। এ মিথ্যা সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বেনাপোল একতা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইবুর রহমান সুমন,ি সনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরে হাবিব, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রাকিব উদ্দিন,জিয়াউর রহমান, আওয়াল হোসেন মোস্তাফিজুররহমান মারুফ ,বি ডি মুসা, ইকবাল আমিন, শাহিনুর রহমান, মুরাদ হোসেন, মনির হোসেন প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button