স্থানীয় সংবাদ

নুরের বিদেশে উন্নত চিকিৎসা ও দোষীদের বিচার চান জামায়াতের সেক্রেটারি

সাইফুল্লাহ তারেক ঃ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসরা জন্য বিদেশে পাঠানো এবং হামলার ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাকসুর সাবেক ভিপি নুরকে দেখতে গিয়ে তিনি এ দাবি জানান। এসময় নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন গোলাম পরওয়ার। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস নূরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আশা করি তিনি তা দ্রুত বাস্তবায়ন করবেন। তিনি আরও বলেন, ২৯ আগস্টের হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতি দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে রিপোর্ট প্রদান করার দাবি জানাচ্ছি। তিনি জোর দিয়ে বলেন, চিকিৎসা ও বিচারের ক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব কাম্য নয়। আমরা প্রত্যাশা করি, প্রধান উপদেষ্টা তার দেওয়া প্রতিশ্রুতি দ্রুততম সময়ে বাস্তবায়ন করবেন এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button