স্থানীয় সংবাদ
তেলিগাতী গ্রাম থেকে চরমপন্থী সদস্য নাপতি খোকন নাশকতা মামলায় গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ আড়ংঘাটা থানা পুলিশ তেলিগাতী দক্ষিণপাড়া নিজ বাড়ি থেকে চরমপন্থী সদস্য (শৈলেন গ্রুপ) নাপতি খোকন ওরফে খোকন রায়( ৫০) কে গ্রেফতার করেছে। তাকে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে গত শুক্রবার কারাগারে প্রেরণ করা হয়েছে বলে আড়ংঘাটা থানার ওসি মোঃ তুহিনুজ্জামান জানান। এই খোকন ২০০৭/৮ সালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ গ্রেফতার করে। সে ওই এলাকার মৃতঃ রাধাকান্ত রায়ের ছেলে। অত্র অঞ্চলের মূর্তিমান আতংক শৈলেন যখন বেঁচে ছিল তখন এই নাপতি খোকনসহ ১০/১২ জনের একটি গ্রুপ নিয়ে তেলিগাতী গ্রামে শৈলেন বাহিনী গড়ে তোলে। ওই সময় তারা এলাকায় সশস্ত্র মহড়া দিত। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। শৈলেন মারা গেলেও এ চক্রটি তাদের দল ধরে রেখে গোপনে চরমপন্থী তৎপরতা অব্যাহত রেখেছে। খোকনকে গ্রেফতারের পর তার সহযোগিরা গা ঢাকা দিয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।



