দিঘলিয়ায় ওহেদুজ্জামান নামের যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টারঃ পূর্ব শত্রুতার জের ধরে দিঘলিয়ায় দুর্বৃত্তরা ওহেদুজ্জামান শেখ(৩২) নামের এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। গত ৪ সেপ্টেম্বর রাত ১০টার দিকে দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের ভাই গোলাম হোসেন বাদী হয়ে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, “ওহেদুজ্জামান ব্রহ্মগাতী গ্রামের মৃতঃ আব্দুল রশিদ ওরফে বাবু শেখের ছেলে। ৪ সেপ্টেম্ব সন্ধ্যায় ব্রহ্মগাতী গ্রামস্থ আমার বাড়ির সামনের পাকা ইট সলিং রাস্তার উপর দাড়িয়ে বিবাদী মোঃ রাব্বি শেখের সাথে আমার ছোট ভাই মোঃ ওহেদুজ্জামান শেখের কারেন্টের তার সরানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে একই দিন রাত ১০টার সময় আমার ভাই মোঃ ওহেদুজ্জামান শেখ ব্রহ্মগাতী সুতিরকুল বাজার হতে নিজ বাড়িতে ফেরার সময় আমার বাড়ির সামনের পাকা ইট সলিং রাস্তার উপর পৌঁছালে পূর্ব হতে ওৎ পেতে থাকা বিবাদী রাব্বি শেখ, সাদ্দাম আমার ভাইয়ের পথরোধ করে। এ সময় সাদ্দামের হাতে থাকা ধারালে হাইশো নিয়ে আমার ভাই মোঃ ওহেদুজ্জামান শেখের উপর অতর্কিত হামলা করে আমার ভাইকে এলোপাতাড়ি মারপিট করে নিলাফোলা জখম করে। বিবাদীর এলোপাতাড়ি আঘাতে আমার ভাই মাটিতে পরে গেলে বিবাদী তার হাতে থাকা হাইশো দিয়ে আমার ভাই ওহেদুজ্জামানের ডান পায়ে কোপ মারে। উক্ত কোপ আমার ভাইয়ের ডান হাটুর উপর লেগে রক্তাক্ত কাটা জখম হয়। তখন আমার ভাই ডাক চিৎকার দিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যেতে গেলে বিবাদী আমার ভাইয়ের পা লক্ষ্য করে আরও দু’টি কোপ মারে। যার একটি কোপ আমার ভাইয়ের ডান পায়ের হাটুর পাশে ও একটি কোপ পায়ের পাতার উপরে ও হাটুর নিচে মাঝামাঝি অংশে লেগে রক্তাক্ত কাটা জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঐ সময় আমার ভাইয়ে চিৎকার শুনে পাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা আমার ভাইকে বিভিন্ন প্রকার ভয় ভীতিসহ খুন জখমের হুমকি দিয়ে করে ঘটনাস্থল ত্যাগ করে। তখন ভিকটিমকে উদ্ধার করে প্রথম দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে খুমেক হাসপাতালে ভর্তি করে।” তবে ভিকটিম ওহেদুজ্জামান হাসপাতালে বেডে বসে বলেন, আসামীরা মাদক সেবন করে। তিনি বাধা দেয়ার জের ধরে তাকে কুপিয়ে জখম করে। তারা এক সাথে চারজন ছিল।



