আড়ংঘাটায় দুই গরু ‘চোর’ গ্রেপ্তার

# ঘটনাস্থল থেকে পুলিশ একটি গরুর বাছুর, ১টি সিএনজি উদ্ধার করেছে #
স্টাফ রিপোর্টার : খুলনা মেট্রো পলিটন পুলিশের অর্ন্তভুক্ত আড়ংঘাটা থানা পুলিশ শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে পৌনে ৯ টার দিকে বাইপাস সংলগ্ন কার্ত্তিককুল লিংক রোডের মাথা এলাকা হতে দুই গরু চোরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী হলেন- বর্তমান আড়ংঘাটা থানাধীন ঝাউতলা হাওয়া বাড়ীর ভাড়াটিয়া শহিদ মোল্লার পুত্র মোঃ মহিদুল মোল্লা (৩৩) ও মহেশ্বরপাশা কার্ত্তিককুল এলাকার বাসিন্দা মোঃ কাওসার শেখের পুত্র মোঃ নজরুল ব্যাপারী (৩৮)। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা এক আসামী পালিয়ে যায়। এসময় গ্রেপ্তারকৃত আসামীদের নিকট হতে একটি সাদা-কালো বাছুর, একটি সিএনজি, ও কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই ঘটনায় সংশিষ্ট থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০১), রবিবার (৭ সেপ্টেম্বর) আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তুহিনুজ্জামান।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দীপক মন্ডল জানান, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে আড়ংঘাটা বাইপাস সংলগ্ন কার্ত্তিককুল লিংক রোডের মাথাা হতে দুই গরু চোরকে আটক করি। আমাদের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা এক চোর পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামীদ্বয় পালিয়ে যাওয়া আসামীর নাম প্রকাশ করে। গ্রেপ্তারকৃত আসামীদের নিকট থেকে একটি সাদা-কালো বাছুর, একটি সিএনজি, ও কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। রবিবার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে, মামলাটি তদন্তনাধীন।
এ ব্যাপারে আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তুহিনুজ্জামান জানান, আড়ংঘাটা থানাধীন এলাকা হতে শনিবার রাতে দুই গরু চোরকে আটক করা হয়েছে। তাদের নিকট হতে একটি গরুর বাছুর ও চুরির কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে। রবিবার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে, মামলাটি তদন্তনাধীন।



