স্থানীয় সংবাদ

দৌলতপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুর থানাধীন এলাকায় থানায় কর্মরত এসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় অফিসারগণ বিশেষ অভিযান পরিচালনা করেন শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে দেয়ানা পাখির মোড় এলাকা হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই আসামী হলেন- দেয়ানা পূর্বপাড়া এলাকার বাসিন্দা মৃতঃ পাচু শেখের পুত্র মোঃ মান্দার শেখ (৪৩)। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী। সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জি আর নং-১৩৯/১৯, দৌলতপুর-০৭(০৪)১৯, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর পরোয়ানাভূক্ত আসামী দেয়ানা পাখির এলাকায় অবস্থান করছে, ওই সংবাদের ভিতিত্তে পুলিশ অভিযান পরিচালনা করে ওই আসামীকে গ্রেপ্তার করে। উল্লেখ্য যে, বিজ্ঞ আদালত আসামীকে বর্ণিত মামলায় এক বছর সশ্রম কারাদন্ড এবং ৩ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button