হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত

খবর বিজ্ঞপ্তি ঃ আরাফাতি সাথীদের সংগঠন খুলনা হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় খুলনা মহানগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন সরকারের সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুল হক নাসিম। উক্ত ইসলামী জলসায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আলহাজ্ব মাওলানা গোলজার হোসাইন। ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের আহ্বায়ক আলহাজ্ব মোঃ নুরুল আমিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব আলহাজ্ব মো: রেজাউল শেখ। ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) এর নানামুখী প্রতিবন্ধকতাপূর্ণ বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফেরদৌস আলম চান ফরাজী, আলহাজ্ব শেখ মু. সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক ডা: নুরুল হক ফকির, আলহাজ্ব অধ্যাপক শিকদার রুহুল আমিন, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব ইফতেখার আলী, আলহাজ্ব কে এম শাহাদাত হোসাইন, আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, আলহাজ্ব মিজানুর রহমান, আলহাজ্ব এস এম এডভোকেট মনিরুজ্জামান, আলহাজ্ব এডভোকেট শামীম মোশাররফ, আলহাজ্ব ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ, আলহাজ্ব তরফদার তৈয়েবুর রহমান, আলহাজ্ব কাজী কামরুল ইসলাম কচি, আলহাজ্ব কাজী আব্দুস সেলিম, আলহাজ্ব মেহেদী মাসুদ, আলহাজ্ব সরদার আবু তাহের, আলহাজ্ব আসাদুজ্জামান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, আলহাজ্ব খান ওমর আলী, মোঃ মহিউদ্দিন, ডা: এন এম বাবুল, আলহাজ্ব কেরামত আলী, হাফেজ নুরে আলম সিদ্দিকী নাফি, সাকিব আফতাব সুজন প্রমুখ। বক্তারা বলেন, শুধুমাত্র উম্মাতে মোহাম্মদীর জন্য নয়- সারা বিশ্বের রহমত স্বরূপ, সমগ্র সৃষ্টির হেদায়েতের জন্য মহান আল্লাহ তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার উপর নাযিলকৃত পবিত্র কোরআনই বিশ্ববাসীর জ্ঞানের আঁধার, মানুষের একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান এবং তার জীবনাচরণ অনুসরণ করাই সমগ্র সৃষ্টি কুলের মুক্তির একমাত্র পথ। আলোচনা শেষে উম্মতে মোহাম্মদী সহ ফাউন্ডেশনের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত এবং অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে উপস্থিতি এবং অসহায় দুস্থদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
দিঘলিয়ায় শায়েখে চরমোনাইর মহা সম্মেলন সফলে বিভিন্ন বাজারে প্রচার মিছিল



