স্থানীয় সংবাদ

খালিশপুর থানা মহিলালীগের সভানেত্রী ফ্যাসিস্ট শিখা গ্রেফতার

# বিএনপি নেতা বকুলের বাড়ি ভাংচুর মামলায়

স্টাফ রিপোর্টারঃ খালিশপুর থানা মহিলালীগের সভানেত্রী বহুলালোচিত ফ্যাসিস্ট শারমীন রহমান শিখা (৫০)কে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বিকেলে নগরীর খালিশপুর নয়াবাটি মোড় থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করা হয় বলে নগর ডিবি ওসি তৈমুর রহমান জানান। তিনি জানান, কেন্দ্রীয় নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের বাড়ি ভাংচুরের ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেফতার করা হয়। ওই ভিডিও ফুটেজে ভাংচুর দলের সাথে তাকেও দেখা যায়। তাকে ওই ভাংচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে তিনি জানান। এই ফ্যাসিস্ট শিখা বিগত দিনে ক্ষমতার অপব্যবহার করে গরীবের জন্য বরাদ্দকৃত ওএমএস চাল নিজে বিক্রি করে টাকার পাহাড় গড়ে তোলেন। একাই ৪/৫টি ডিলারশীপ নিয়ন্ত্রণ করতো। গরীবের ওএমএস চাউল প্রকাশ্যে বিক্রি করতে দলীয় নেতা-কর্মীদের মাঝে। লাইনে দাড়িয়ে থাকা মানুষের সামনেই দলীয় নেতা-কর্মীদের মাঝে এক থেকে ৫ বস্তা পর্যন্ত চাউল বিক্রি করে দিত। যা ৫ আগস্টের পরও কিছু দিন এই প্রভাব তিনি ধরে রাখেন খাদ্য বিভাগে। তার ছেলে ছাত্রলীগ নেতা অন্তুর নেতৃত্বে মুহসিন কলেজ ছাত্র নেওয়াজকে পার্কের মোড়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ মামলায় অন্তুর যাবজ্জীবন সাজা হয়। বর্তমানে সে কারাগারে রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button