স্থানীয় সংবাদ

মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই জীবন ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব

কেকেবিএইউতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন অনুষ্ঠানে বক্তারা

খবর বিজ্ঞপ্তি ঃ ৬ সেপ্টেম্বর খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ১০:০০টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রেেফসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই কেবল জীবন, সমাজ ও বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। নবী মুহাম্মদ (সা.)-এর প্রবর্তিত ইসলামিক নীতি ও মূল্যবোধসমূহ আজও মুসলিমদের জীবন পরিচালনার মূল ভিত্তি। তাই ঈদে মিলাদুন্নবী কেবল একটি উদযাপন নয়, বরং নবীর শিক্ষা অনুসরণ করে নিজেদের জীবনকে আলোকিত করার একটি সুযোগ। তিনি হলেন মানব জাতীর পথ প্রদর্শক। সুতরাং তাঁর জীবন অনুসরণ ছাড়া মানব জীবনে শান্তি আশা করা যায় না। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হাফেজ মাওলানা রিয়াদুল ই্সলাম। তিনি তার আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন দিক, তাঁর চারিত্রিক গুণাবলী, দয়া ও ন্যায়পরায়নতার দিক নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্ট কমিটির আহবায়ক ও প্রকৌশল অনুষদের ডিন (ইনচার্জ) ড. মোঃ মুঈন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্কট টিচার প্রফেসর ড. গাজী আব্দুল্লাহেল বাকী, সিএসই বিভাগের প্রভাষক ফয়সাল হাবিব রাইম এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত ও সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক মাসুম রায়হান। এ সময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button