স্থানীয় সংবাদ

সুন্দরবনের দুবলায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ট্রলারসহ ৬ জেলে আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ পূর্ব সুন্দরবনের দুবলা জেলে পল্লীর ফরেস্ট টহল টীমের বনরক্ষীরা শনিবার দিবাগত রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে একটি ট্রলার সহ ৬ জেলেকে আটক করেছে। আটক জেলেরা বন বিভাগের পামির্ট ছাড়া নারকেল বাড়িয়া খালে অবৈধভাবে মাছ শিকার করছিল। এ সময় জব্দ করা হয়েছে ৩০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও আনুষাঙ্গিক মালামাল। বন বিভাগ সূত্রে জানা যায় দুবলা ফরেস্ট টহলফারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার সুন্দরবনের নারকেলবাড়িয়া খালে এলাকায় টহল কালে একটি ট্রলারে জেলেদের মাছ ধরতে দেখে এগিয়ে যায়।
বনরক্ষীদের দেখে জেলেরা পালাতে থাকে। এসময় বনরক্ষীরা ধাওয়া করে তাদের ধরে ফেলে। আটক ছেলেরা হচ্ছে বেল্লাল খান (৩০)পিতা নুর আলম, মোহাম্মদ মিরাজ (২৯) পিতা লাল মিয়া, হৃদয় হাওলাদার (৩০) পিতাঃ রিপন হাওলাদার,আলামিন হাওলাদার পিতা হারুন, খায়রুল ইসলাম (২৫), মিজান পিতা হানিফা। এদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলা পদ্মা গ্রামে। আটক জেলে সহ মালামাল রাতেই সেলারচর ফরেস্ট অফিসে সোপর্দ করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা কর্মকর্তা রানাদেব জানান,নারকেল বাড়িয়ায় অবৈধভাবে মাছধরা জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button