স্থানীয় সংবাদ
নগরীতে দু’ চোর গ্রেফতার : চোরাই ইজিবাইক গোপালগঞ্জ থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ গত ২৫ সেপ্টেম্বর বিকালে খুলনা শিশু হাসপাতালের সামনে হতে জনৈক জনি মার্টিন গাইন(৬৫) কে অজ্ঞাতনামা আসামীরা চেতনানাশক ব্যবহার করে তার ব্যাটারী চালিত ১টি ইজিবাইক নিয়ে চলে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মেয়ে সীমা রানী গাইনের এজহারের ভিত্তিতে খুলনা সদর থানার মামলা নং-৩৪, তারিখ-২৬/০৯/ ২০২৫ খ্রি. ধারা-৩২৮/৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। তৎপ্রেক্ষিতে খুলনা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর রাতে খুলনা থানা পুলিশ সময় গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানাধীন উলপুর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের দু’ সদস্যকে গ্রেফতার করে। তারা হলো-গোপালগঞ্জ সদরের উলপুর গ্রামের ওহাব মোল্ল্যার ছেলে লায়েক মোল্ল্যা ও একই এলাকার আঃ রফ মোল্লার ছেলে লেবু মোল্লা (৪৬)। গ্রেফতারকৃত চোরদের হেফাজত হতে ১টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।



