স্থানীয় সংবাদ

নগরীতে আত্মসাৎকৃত স্বর্ণ উদ্ধার : ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ জনৈক বিকাশ রক্ষিত(৪৩) এর কেডি ঘোষ রোডস্থ মোল্যা মার্কেটে বিকাশ জুয়েলারী ষ্টোর নামক স্বর্ণের দোকানদার। তার দোকানে সংকর কুমার পাল (৪১) স্বর্ণের কারিগর হিসাবে কাজ করত। গত ২০সেপ্টেম্বর সংকর কুমার পাল দোকানের ক্যাশে থাকা নগদ ৩ লাখ টাকা এবং ৬ ভরি ১২ আনা ২১ ক্যারেট গিনি স্বর্ণ, যার মূল্য অনুমান বারো লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে চলে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী বিকাশ রক্ষিত এর এজহারের ভিত্তিতে খুলনা সদর থানার মামলা দায়ের করা হয়। তৎপ্রেক্ষিতে খুলনা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন তেরশ্রী বড়ুলিয়া ঘোষপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে সংকর কুমার পালকে (৪১) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজতে হতে ১ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button