সামাজিক সংগঠণ ব্রাইট’র পরিচিতি সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি: খুলনা অরাজনৈতিক,সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠণ ব্রাইট খুলনার পরিচিতি সভা অনুষ্ঠিত হযেছে। গতকাল সকাল সারে এগারোটায় খুলনা শিববাড়ী মোড় হতে মোটর বাইক সভাযাত্রার মধ্য দিয়ে এই পরিচিত সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তিতে সোনাডাঙ্গা হোটেল ব্লু আর্কিট এর ২য় তলায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম শিবলী লায়ন। এ সময়ে বক্তৃতা করেন সংগঠনের সহ-,আশফাকুর রহমান কাকন,সংগঠনের সহ-সভাপতি মনোয়ার হোসেন লাভলু,এস এম ইদ্রিস আতিয়ার,জাহাঙ্গীর হোসেন। এ সময় সংগঠনেরবিভিন্ন পর্যায়ের ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময়ে সংগঠণটির সভাপতি এস,এম শিবলী লায়ন সমাপনি বক্তব্যে বলেন,সময়ের প্রয়োজনে সমাজ পরিবর্তনে সমাজককে ব্যাবিচার,মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত,ন্যায় বিচার প্রতিষ্ঠাতা লক্ষে আমরা হাটি,হাটি পা দিয়ে খুলনা থেকে যাত্র শুরু করেছি। আমরা এরপর সারাদেশে বিভিন্ন জেলা উপজেলায় সংগঠণটির কার্যক্রম শুরু করব। এখন থেকে সমাজের অনিয়ম উশৃঙ্খলা ও অসংগতির বিরুদ্ধে লড়বে ব্রাইটের নেতৃবৃন্দ ও সদস্যরা। পাশাপাশি তিনি সমাজকে কলুষ মুক্ত করতে সাধারণ মানুষকে তাদের পাশে আসার আহ্বান জানান।এসময়ে উপস্থিত ছিলে প্রায় শতাধিক সদস্য ও সাধারণ মানুষ।



