স্থানীয় সংবাদ

যশোরে রেললাইনে কিশোরীর আত্মহত্যা

যশোর ব্যুরো ঃ
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের কৃষ্ণবাটি পশ্চিমপাড়া রেললাইন এলাকা থেকে আনিশা (১৯) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনিশা মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান। পরে কৃষ্ণবাটি রেললাইনে গিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।মৃত আনিশা বাজেদুর্গাপুর গ্রামের আসাদুজ্জামানের মেয়ে। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button