স্থানীয় সংবাদ

খুলনায় বিএসটিআই সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর নিউমার্কেট এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেইফ এন্ড সেইভ প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির উৎপাদিত ও বিক্রয় বিতরণকৃত সুগার ফ্রি পাউরুটি পণ্য মেয়াদোত্তীর্ণ হওয়ার পূর্বেই উহাতে মাইক্রোবায়োলজিক্যাল কন্টামিনেশন (ফাঙ্গাসের উপস্থিতি) পরিলক্ষিত হওয়ায় শোরুমে পাওয়া উক্ত সুগার ফ্রি ভ্যারিয়েন্ট এর সকল মাল জব্দ করে ধ্বংস করা হয়। যথাযথ শেলফ লাইফ স্টাডি ছাড়া পণ্যের মেয়াদ নির্ধারণ না করার জন্য বলা হয়। পাউরুটির সিএম লাইসেন্সে উক্ত নতুন ভ্যারিয়েন্ট সংযোজনের পূর্বে ভ্যারিয়েন্টটি বিক্রয়-বিতরণ হতে বিরত থাকার জন্য বলা হয়। এছাড়া বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স ও ছাড়পত্র বিহীন কসমেটিকস পণ্য বিক্রয়-বিতরণ হতে বিরত থাকার জন্য বলা হয়। এর ব্যত্যয় ঘটলে পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হবে। সার্ভিল্যান্স অভিযানটি সহকারী পরিচালক (সিএম) মনির হোসেন,ফিল্ড অফিসার (সিএম) মোঃ মাহমুদুল হাসান রানা, মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) এর সমন্বয়ে গঠিত টিম কর্তৃক পরিচালিত হয় এবং সোনাডাঙ্গা থানা পুলিশের একটি টিম এতে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button