স্থানীয় সংবাদ

খুলনায় ছিনতাইকারীর হাতে অপর ছিনতাইকারী গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ছিনতাইকারীর হাতে অপর ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। রোববার গভীর রাতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ছিনতাইকারী নগরীর লবণচরা থানাধীন চানমারি খ্রিষ্টানপাড়া এলাকার বাসিন্দা সাগরের ছেলে মো. মুন্না ওরফে কাটিং মুন্না। সে নগরীর শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য এবং টুটপাড়া, চানমারী এবং লবণচরা থানা এলাকায় ছিনতাইকারী হিসেবে বেশ পরিচিত। তার নামে খুলনার লবণচরা থানাসহ একাধিক থানায় মামলা রয়েছে। লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গেল রাতে সে নগরীর হাজী মালেক কলেজ এলাকায় ছিনতাই করেছে। স্থানীয়রা তাকে ধাওয়া দেয়। সে খুলনার অপর সন্ত্রাসী গ্রুপ আশিকের সক্রিয় সদস্য। রাত সাড়ে ১২ টার দিকে অপর গ্রুপের সদস্যরা তাকে ধরে নেয় এবং হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি চালায়। দু’টি গুলি তার পায়ে বিদ্ধ হয়। পরবর্তীতে মুক্তা কমিশনার কালভার্ট এবং হীরকের মাঠ থেকে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মুন্না সেখানে চিকিৎসাধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button