শারদীয় দূর্গাপূজার আইনশৃঙ্খলা পরিবেশসহ সবক্ষেত্রে জামায়াতে নেতাকর্মীরা হিন্দু ভাইদের পাশে ছিলো, আছে ও থাকবে : অধ্যাপক মাহফুজুর রহমান

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, “ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। ভিন্ন ধর্মের মানুষও আমাদের ভাই। তাদের ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালিত হওয়া আমাদেরও দায়িত্ব। আমরা চাই দুর্গাপূজার মতো বড় উৎসব যেন নির্বিঘেœ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। তিনি বলেন, “বাংলাদেশ বহু ধর্মের মানুষের যৌথ আবাসভূমি। ইসলাম আমাদের শিখিয়েছে ভ্রাতৃত্ব, পারস্পরিক সম্মান ও সহাবস্থান বজায় রাখতে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান-সবাই যেন নিরাপদ পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। পূজা উদযাপনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সক্রিয় ভূমিকা রাখব এবং সবসময় আপনাদের পাশে থাকব। তিনি বলেন, আমার সমানভাবে যেমন সূর্যের আলো পাই, তেমনই সমাজে সমানভাবে একে অপরের পাশে থাকতে চাই। শারদীয় দূর্গাপূজার আইনশৃঙ্খলা পরিবেশসহ সবক্ষেত্রে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হিন্দু ভাইদের পাশে ছিলো, আছে ও থাকবেন বলে ঘোষণা দেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) খুলনা-৩ আসনের ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
বড় বয়রা পালপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, বড় বয়রা পশ্চিমপাড়া পুরাতন বটতলা সার্বজনীন পুজা মন্দির, বয়রা সার্বজনীন পূজা মন্দির, মুজগুন্নী আ/এ ১নং রোড, রায়েরমহল সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনকালে জামায়াতের নেতৃবৃন্দকে স্বাগত জানান বয়রা পালপাড়া সারদীয় দূর্গা পূজা কমিটির সভাপতি অশোক কুমার পাল, বড় বয়রা পশ্চিমপাড়া পুরাতন বটতলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি শ্যামল মন্ডল ও সাধারণ সম্পাদক চয়ন মন্ডল, মুজগুন্নী আ /এ ১নং রোডে অবস্থিত বয়রা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি অশোক কুমার সেন ও সাধারণ সম্পাদক টুটুল নন্দী, রায়েরমহল সার্বজনীন পূজা মন্ডপ এর কোষাধ্যক্ষ সবুজ বৈরাগী । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খালিশপুর থানার আমীর মাওলানা আব্দুল¬াহ আল মামুন, থানা কর্মপরিষদ সদস্য মন্তাজুর রহমান, ওয়ার্ড আমীর ইমরান হুসাইন, এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, নাজিমুদ্দিন সোহাগ, সফিকুল ইসলাম, আবুল কাশেম, সওকত হোসেন, আব্দুর রাজ্জাক, বদরুদ্দোজা আল মামুন, রবিউল ইসলাম আরিফ, কামাল হোসেন, আবুল বাশার, গোলাম রব্বানী প্রমুখ।
এ সময় খুলনা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের কাছ থেকে পূজা উদযাপনের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। নির্বিঘেœ ও স্বাধীনভাবে পূজা উদযাপনে যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা জামায়াতে ইসলামীর কর্মীরা করছে ও ভবিষ্যতে করবেন বলে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।



