রূপসায় হাত-পা বাঁধা অর্ধ গলিত লাশ উদ্ধার

রূপসা প্রতিনিধি: রূপসায় অর্ধ গলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রূপসা থানা পুলিশ। রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তার মোড় বিলের মধ্য থেকে গতকাল (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অর্ধ গলিত অজ্ঞাত এক ব্যক্তির হাত -পা বাঁধা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রূপসা থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, রাত ৯ টার দিকে ট্রীপল নাইনে এক ব্যক্তির কলের মাধ্যমে তারা জানতে পারে বিলের মাঝে একটা লাশ পড়ে আছে। খবর পেয়ে তিনি তার পুলিশ টীম নিয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যক্তিবর্গের সহায়তায় লাশটি উদ্ধার করে। তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে লাশটি ৫/৭ দিন আগের হতে পারে। মৃত্যুর কারণ শনাক্তের জন্য প্রযুক্তির ব্যবহার করা হবে। এবং থানায় কোন মিসিং কেস আছে কিনা সেটিও চেক করে দেখছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমাদের ফরেনসিক অভিজ্ঞতায় ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তির বয়স ৪০- ৪৫ এর মধ্যে হতে পারে। তার মুখে কিছু দাঁড়ি রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তাদের আইনের প্রক্রিয়া চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।



