স্থানীয় সংবাদ

সাগরে লুঘুচাপ হলে কমবে তাপমাত্রা আজ থেকে বৃষ্টির সম্ভবনা

# বাড়ছে গরমজানিত রোগ

শেখ ফেরদৌস রহমান: উত্তর বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টির সম্ভবনা আছে। যার প্রভাবে আগামী ২৪ ঘন্টার মধ্যে সাগরে সৃষ্ট লঘু চাপে খুলনা সহ সারাদেশে বৃষ্টির হতে পারে। এছাড়া গেল কয়েকদিনের সূর্যের যে চোখ রাঙ্গানি ছিল তা কমতে পারে। আর সেই সাথে বাড়তে পারে বৃষ্টি বর্জবৃষ্টি। খুলনাসহ সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামী তিন থেকে চারদিন। এ দিকে গতকাল ও ছিল খুলনায় সর্বেচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এমনটি জানিয়েছে খুলনা আবহাওয়া অফিস। এমনকি গেল কয়েকদিন যাবৎ তিব্র গরমে হাসঁফাসঁ অবস্থায় নি¤œ আয়ের মানুষের। এছাড়া তিব্র গরমের কারণে নানা অসুখে ভুগছে নগরবাসী। গরমজনিত রোগের কারণে বাড়ছে ডায়রিয়া, তৈরি হচ্ছে ফুড পয়জনে পেটের পীড়া জাতীয় সমস্যা, জ¦র ,ঠান্ডা কাশি। এছাড়া বৃদ্ধ ও শিশুরা আরও বেশি আক্রান্ত হচ্ছে অসুখে। খুলনা শিশু হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে গুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। কথা হয় শিশু আবীরের মায়ের সাথে তিনি বলেন, গেল কয়েকদিনের সূর্যের যে তাপমাত্রা এতে করে ঘর থেকে বের হওয়া সমস্যা। আমার ছেলে একটি বেসরকারী কিন্ডার গার্ডেন স্কুলে পড়াশুনা করে। স্কুল থেকে বের হওয়ার পর গরমের কারণে রাস্তার পাশের একটি ভ্রাম্ম্যমান ভ্যানে শরবত দিয়েছিলাম খেতে। এরপর থেকে ছেলেটির বমি, সহ পায়খানা। উপায় না পেয়ে প্রথমে খুলনা শিশু হাসপাতাল গেলাম সেখান থেকে খুলনা সংক্রামণ ব্যাধি হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এছাড়া রিক্সাচালক মোঃ তািজবুর রহমান বলেন, অন্যান্য সময়ের তুলনায় এই মাসে যে কি গরম পড়েছে। যে গতকাল দুপুরে প্রায় ঘন্টা খানেক সময় বৃষ্টিপাত হলেও গরমের অনুভব কমেনি। এছাড়া গেল সোমবার সারাদিন রাত্রেও গরমে হাসঁফাসঁ অবস্থা। এখন আল্লাহর কাছে দোয়া করি যেন একটু বৃষ্টি হয়। তাহলে গরমের তিব্রতা কমবে। গরমের কারণে ছায়াযুক্ত জায়গা বসে থেকেও শরির থেকে ঘাম বের হয়েছে। এ বিষযে খুলনা আবহাওয়া অফিসের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন,
সাগরে লঘুচাপ সৃষ্টি হলে আজ বুধবার থেকে খুলনা সহ দেশে অন্যান্য বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button