স্থানীয় সংবাদ

মণিরামপুরে তিন সপ্তাহের ব্যবধানে দুই বোনের অকাল মৃত্যু !

# কন্যার হত্যার দায়ে পিতা কারাগারে, নানা বাড়ীতে লাশ দাফন #

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ মণিরামপুরের পল্লীতে গত তিন সপ্তাহের ব্যবধানে দুই বোনের অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার রোহিতা গ্রামে মাওলানা আইনুল হকের মাদরাসা পড়–য়া কন্যা মাহমুদা খাতুন (১৩) গত ৮ সেপ্টেম্বর নিজ পিতার নির্যাতনে মারা যায়। আর মায়ের অবহেলার কারণে মাহমুদার ছোট বোন মাশহুদা (২) গত ২৮ সেপ্টেম্বর রান্নার চুলার পাতিলে পড়ে গুরুত্বর দগ্ধ হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ সেপ্টেম্বর বিকেলে শিশু মাশহুদা মারা যায়। জানা যায়, গত ৮ সেপ্টেম্বর দোকান থেকে রুটি চুরির অপরাধে মেয়েকে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন পাষন্ড পিতা মাওঃ আইনুল হক। আদালতে নিজ মেয়েকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেওয়ার পর আদালত আইনুল হককে কারাগারে প্রেরণ করেন। বর্তমানে তিনি কারাগারে আছেন। এদিকে পিতার অবর্তমানে ছোট মেয়ে মাশহুদা রান্নার চুলার পাতিলে দগ্ধ হলে স্থানীয়রা তাকে ঝিকরগাছা হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিাৎসা বঞ্চিত হয়ে ২৯ সেপ্টেম্বর মারা যায় শিশু মাশহুদা। শিশুটির লাশ গত ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে তার নানা বাড়ী পাশ^বর্ত্তী গাঙ্গুলিয়া গ্রামে তিন সপ্তাহ আগে পিতার নির্যাতনে মৃত্যুর শিকার মাদরাসা ছাত্রী মাহমুদার কবরের পাশে দাফন করা হয়েছে বলে স্থানীয়রা জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button