স্থানীয় সংবাদ

সদস্য ও সাবেক সেক্রেটারি সিদ্দিকের ইন্তেকাল : বোর্ড অফ ট্রাস্টিজ এর শোক

# খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাকালীন #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বি এন এস বি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সেক্রেটারি সিদ্দিক আহমেদ গতকাল সন্ধ্যা ৬ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৫ বছর । তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোকবার্তা প্রেরণ করেছেন বি এন এস বি চক্ষু হাসপাতালের বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান ডাক্তার রফিকুল হক বাবলু, ভাইস চেয়ারম্যান মুন্সী মঈনুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিচালক ও ম্যানেজিং ট্রাস্টিজ ডাক্তার নজরুল ইসলাম, ট্রেজারার মুহাম্মদ হারুনর রশীদ, মেম্বার অফ ট্রাস্টিজ অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, এস এ রহমান বাবুল, ডাক্তার গোলাম মোস্তফা, ডাক্তার আবু সাঈদ, ডক্টর ফারুক হোসেন, মুহাম্মদ রাতুল হোসেন। শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button