বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হবে

# রূপসার আইচগাতীর ওয়ার্ড বিএনপি সম্মেলনে মনিরুজ্জামান মন্টু #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, একটি ধর্মান্ধ গোষ্ঠি গ্রামের সহজ-সরল মা-বোনদের ভুল বুঝিয়ে তাদের দলে ভেড়ানোর চেষ্টা করছে। এসব স্বাধীনতা বিরোধীদের রুখে দিয়ে নারী সমাজকেও সমাজের মূল স্রোতের সাথে সম্মিলিতভাবে দেশ গঠনে একত্রিত করতে হবে। আগামীর বাংলাদেশ হবে সবার সমান অধিকারের। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। সে সর্বপ্রথম প্রয়োজন বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। ঐক্য ব্যতীত ফ্যাসিবাদের শিকড় উপড়ে মৌলবাদীদের পরাস্থ মহান মুক্তিযুদ্ধে অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) বিকালে আইচগাতী ইউনিয়ন পরিষদের ৩নং মিলকী দেয়াড়া ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। বিএনপি নেতা মনিরুজ্জামা মন্টু আরও বলেছেন, প্রচীন বিধি-বিধান ও কুসংস্কারের বেড়াজালে অবরুদ্ধ নারী সমাজকে দেশের উৎপাদন উন্নয়নে সম্পৃক্ত করেছিলেন বিএনপি’র প্রতিষ্ঠা চেয়ারম্যান মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অবৈতনিক নারী শিক্ষা ও উপবৃত্তি প্রদান, নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের নারী সমাজকে অভূতপূর্ব উন্নত করেছে। আর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়িত হলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে আধুনিকায়ন হবে। স্বনির্ভর জাতি গঠনে নারীকে পুরুষের সমানতালে উন্নত করতে হবে। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা শ্রমিকদলের আহবায়ক উজ্জ্বল কুমার সাহা, জেলা বিএনপি’র সদস্য শেখ আলী আজগর, মো. আরিফুর রহমান, শাহানুর রহমান খান আরজু, জেলা যুবদলের সদস্য খান সিরাজুল ইসলাম পরাগ। আইচগাতী ইউনিয়নের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শেখ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনায় উত্তর রূপসা ছাত্রদলের ছাত্রদলের আহবায়ক হৃদয় আহম্মেদ রিপন।



