স্থানীয় সংবাদ

রাজপথে সম্মূখসারির যোদ্ধা ছিলেন ছাত্রনেতা কামাল

# স্মরণ সভায় মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ছাতনেতা এসএম কামাল হোসেন দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তার শূন্যতা পূরণীয় নয়। দলের ক্রান্তিকালে রাজপথে সামনের সারিতে থেকে সাহসী ভুমিকা পালন করেছে। রাজনৈতিক অঙ্গণে কামালে মতো নেতার প্রয়োজন। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন কামাল। তার মৃত্যুতে পরিবার যেমন অভিভাবক হারিয়েছে, তেমনি দল হারিয়েছে একজন সাহসী রাজনৈতিক নেতা।
শুক্রবার (০৩ অক্টোবর) বিকাল ৪টায় বিএনপি কার্যালয়ে মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এস এম কামাল হোসেন খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজে পড়াশোনার সময় ১৯৯৫ সালে ছাত্রদলের কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন। একই বছরে নগরীর ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হন। ১৯৯৮ সালে সরকারি সুন্দরবন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ২০০১ সালে সভাপতি, ২০১০-১৬ সালে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ২০১৫ সালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এস এম কামাল হোসেন ২০১৪ সালে সরকারি বিএল কলেজ থেকে ইসলামের ইতিহাস বিভাগ থেকে মাস্টার্স পাস করেন। তিনি রাজনীতিতে সৎ, সাহসী ও নিষ্ঠাবান ছিলেন। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় শতাধিক রাজনৈতিক মামলা ছিলো।
সাবেক ছাত্রনেতা ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবুর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ও মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আসাদুজ্জামান আসাদ, বদরুল আনাম খান, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, মিরাজুর রহমান মিরাজ, মঞ্জুরুল আলম, কে এম এ জলিল, আব্দুল্লাহ আল কাফি সখা, আবু সাহাদাৎ মো. সায়েম, হারুন অর মাসুম, হেলাল আহমেদ সুমন, মুজাহিদুল ইসলাম টনি, ফারুক খান, ওবায়দুর রহমান চয়ন, হাসান আল বাকের শ্রাবন, খান ফিরোজ, খান সাইফুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ ইমরান, মাজহারুল ইসলাম রাসেল, এস এম ইউসুফ, শাকিল আহমেদ, রকিবুল ইসলাম সাজিদ, মাসুম বিল্লাহ, আব্দুল সালাম, ইসমাইল হোসেন, আরিফ মোল্লা তুর্য, আদনান, আব্দুল মান্নান, রিফাত ইসলাম, রাকিব হাসান, আলমগীর হোসেন, হাবীবুর রহমান কাজল, মারুফ হোসেন, মেজবাহ হাওলাদার, সালেহ আল মেহেদী প্রমূখ।
উল্লেখ্য, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ২০২৩সালে গত ৩ অক্টোবর রাতে বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button