স্থানীয় সংবাদ

পতিত সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: বকুল

# ঐতিহ্যবাহী রোটারি স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র বিষয়ক সম্পাদক ও প্রাক্তন শিক্ষার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, রোটারি স্কুল খুলনা বিভাগে মাধ্যমিক শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। প্রাক্তন শিক্ষার্থীদের সফলতা ও বর্তমান শিক্ষকদের নিবেদিতপ্রাণ পরিশ্রমের ফলেই এ বিদ্যালয় আজ শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে। কিন্তু অবকাঠামোগত উন্নতি হয়নি। পতিত আওয়ামী লীগ সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। তারা হয়তো জাতিকে মূর্খ করে রাখতে চেয়েছিলো।
শুক্রবার (০৩ অক্টোবর) সকালে খুলনার ঐতিহ্যবাহী রোটারি স্কুলের সুবর্ণ জয়ন্তীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯৭৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত বিদ্যালয়টি নিজস্ব সকীয়তায় ৫০বছরের গৌরবময় পথচলা স্মরণে বর্ণাঢ্য আয়োজনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ভবিষ্যতে তিনি আরো বলেন জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিদ্যালয়ের উন্নয়নে নতুন ভবন, বড় খেলার মাঠ ও উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীতকরণসহ জাতীয়করণের প্রতিশ্রুতি ও সহযোগিতা অব্যাহত বাখবের বলে জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আনিসুজ্জামান বীরপ্রতীক (অব.), প্রাক্তন শিক্ষার্থী শাহাদাত হোসেন সাদু। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন এ্যাড. শেখ মোহাম্মদ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও সাংগঠনিক সম্পাদক শেখ সাদি। দুইদিন ব্যাপী এই আয়োজনের শুক্রবার ছিল সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button