স্থানীয় সংবাদ

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি একই সুরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে

# ২৫নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সভায় তুহিন #

স্টাফ রিপোর্টার ঃ
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও চব্বিশের পরাজিত শক্তি আজ একই সুরে দেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার ২৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন বলেন, দেশের মানুষ জানে কারা স্বাধীনতার চেতনাবিরোধী এবং কারা গণতন্ত্র হত্যার দায়ে কলঙ্কিত। এই পরাজিত শক্তিগুলো আজ আবারও জাতিকে অন্ধকারে ঠেলে দিতে চক্রান্ত করছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে। কোনো ষড়যন্ত্রই এই জনতার আন্দোলন ও ভোটাধিকারকে দমন করতে পারবে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে, তাই যেকোনো পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ থেকে দেশ রক্ষার লড়াই চালিয়ে যাব। সবাইকে সতর্ক থাকতে, বিভাজনের রাজনীতি এড়িয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বিএনপির এই নেতা আরো বলেন, যারা জান্নাতের টিকিট বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারণা করছে, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ধর্ম মানুষের অন্তরের বিষয়, এটা কাউকে ব্যবসা করার সুযোগ দেয় না। অথচ আজকাল কিছু অসাধু ব্যক্তি ধর্মের নামে প্রতারণা করে জনগণকে বিভ্রান্ত করছে। বিএনপি সবসময় ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু ধর্মকে ব্যবসা বা বিভাজনের হাতিয়ার বানানোর বিরুদ্ধে।
২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,
হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, সাঈদ হাসান লাভলু, একরামুল কবির মিল্টন, নাসরিন হক শ্রাবণী, মাসুদ আলম শামিম, মিজানুর রশিদ মিজান, মঈদুল হক টুকু, আফজাল হোসেন, বদিউজ্জামান বদু, শাহিন কাদির, আলম হাওলাদার, মামুনুর রশিদ, কাজী সাইফুল ইসলাম সোহেল, আকবর হোসেন খোকন, রাকিবুল হাসান, মনির হোসেন, শহিদুল ইসলাম, হেলাল ফরাজী, শেখ সোহেল আহমেদ, শরিফুল ইসলাম বাবু, শেখ জসীম, নুরুল হুদা পলাশ, সাইফুল ইসলাম, জুয়েল, কাজী মঞ্জুর রহমান, ওয়াসিম, কাজী মাহাবুব, ইসারুল গাজী, রেশমি আক্তার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রুনু।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button