স্থানীয় সংবাদ

দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘট সফল করার লক্ষে বাগেরহাটে বিক্ষোভ মিছিল

বাগেরহাট প্রতিনিধি ঃ আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৩ দফা দাবিতে দক্ষিণঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘট সফল করার লক্ষে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাগেরহাট খুলনা মহাসড়কের বাসাবাটি ট্রফিক মোড় প্রদক্ষিন শেষে বাস টার্মিনাল প্রাঙ্গনে এক পথসভা করে। পথসভায় বাস- মালিক সমিতির নেতারা ৩ দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষনা করেন। দাবিগুলির মধ্যে রয়েছে বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার, মহাসড়কে রুট পারমিটবিহীন পরিবহন ও অবৈধ নছিমন-করিমন চালচল বন্ধের দাবি আদায়ে ৫ জেলার ৭টি বাস মালিক সমিতি আগামী ৬ অক্টোবর থেকে অনির্দিষ্টি কালের জন্য পরিবহন ধর্মঘট করবে। পথসভায় বক্তৃতা করেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মীনা মতিউর রহমান, সহ সম্পাদক মোঃ আঃ খালেক মোড়ল ও সড়ক সম্পাদক নাছিম আহমেদ শাকিল প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button