স্থানীয় সংবাদ

রোজা আর পূজা মুদ্রার এপিঠ-ওপিঠ-এই ভ-ামি আর চলবে না: তুহিন

# ২৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা #

স্টাফ রিপোর্টার ঃ
রাজনীতি একটি রাষ্ট্রের চালিকা শক্তি, যা জনগণের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। সঠিক নেতৃত্ব, নীতিনৈতিকতা ও গণতান্ত্রিক মানসিকতা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না-এমন মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন। তিনি বলেন, একটি দল বর্তমানে ঘরে ঘরে জান্নাতের টিকেট বিক্রি করছে। ধর্মকে তারা বাণিজ্যিক পণ্য হিসেবে ব্যবহার করছে। মানুষকে বিভ্রান্ত করতে ধর্মের অপব্যবহার করছে তারা।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে সোনাডাঙ্গা থানার ২৬নং ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তাদের কেউ কেউ আবার মন্দিরে গিয়ে বলেন, রোজা আর পূজা মুদ্রার এপিঠ আর ওপিঠ। কিন্তু বাস্তবে তারা যা বলেন, তা করেন না; আর যা করেন, তা বলেন না। এটাই তাদের চরিত্র। দীর্ঘদিন তারা ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে সুবিধা ভোগ করেছে। এখন রাজনৈতিক অবস্থার পরিবর্তনে নতুন মুখোশ পরে জনগণের সামনে হাজির হয়েছে। বর্তমানে যারা সেই দলের নেতৃত্বে ভোট চাইছেন, তারা ফ্যাসিস্টদের আমলে ছিলেন আরাম-আয়েশে। তাদের নামে কোনো মামলা হয়নি, কোনো নির্যাতন হয়নি। অথচ বিএনপির হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কেউ ঘরে থাকতে পারেনি, অনেককে পালিয়ে থাকতে হয়েছে। বাংলার মানুষ সব দেখছে। তারা জানে কে সত্যিকারের গণতন্ত্র চায়, আর কে সুযোগসন্ধানী। জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে এর জবাব দেবে। তুহিন আরও বলেন, জুলাই বিপ্লবের পর তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এজন্য ফ্যাসিস্টদের সঙ্গে গোপন সখ্যতা গড়ে তুলছে। কিন্তু দেশের মুক্তিকামী জনগণ সবই বুঝে। সময় মতো তারা গণতন্ত্রের শক্তি দিয়ে জবাব দেবে। যে রাজনীতিতে নীতি থাকে না, সেখানে উন্নয়ন বা জনগণের কল্যাণ সম্ভব নয়। ধর্মকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করা হচ্ছে—-এটি দেশ ও সমাজ উভয়ের জন্য বিপজ্জনক। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত মুক্তিযুদ্ধের চেতনায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়া, যেখানে মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত হবে। ধর্ম মানুষের আত্মিক শক্তি, রাজনীতির হাতিয়ার নয়। যারা ধর্মের নামে প্রতারণা করছে, তারা আসলে জনগণের বিশ্বাসকে হত্যা করছে। এদের চেনা দরকার, প্রতিরোধ করা দরকার। আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে মানুষ হবে প্রধান, ধর্ম নয় রাজনীতির মূল হাতিয়ার। সবাই নিজের ধর্ম পালন করবে স্বাধীনভাবে, কারো ওপর কোনো চাপ থাকবে না।
ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদ আলম বাবুর সভাপতিত্বে এবং ওয়ার্ড সাপধারণ সম্পাদক আরিফুর রহমান বিপ্লবের পরিচালনায় সভায় সম্মানিত অতিথি ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জামাল উদ্দিন নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর শ্রমিকদলের আহবায়ক মজিবুর রহমান। উপস্থিত ছিলেন, শেখ জামাল উদ্দিন, কাজী জলিল, জাকির ইকবাল বাপ্পি, ডা. শাহিন আহসান, সিরাজুল ইসলাম, ফারুক হোসেন, আলমগীর হোসেন, ডা. হালিম মোল্লা, কুদ্দুস শেখ, ডা. শাহ আলম, শাহরিয়ার সাদী, শুভ, শেখ সাকিল, সাইফুল, শহিদ, মন্টু, কাকলি, সাবিয়া, মুক্তা, সোহরাফ, রাজু, ওজির, রাজ্জাক, মান্নান, সাগর, হালিম, জাকির, জাহাঙ্গীর, হাসান, সাইদুল, হাসেম, বাবু, সোহাগ, রন, রাজু, গোলাম, হাশেম, হালিম খান, আজিজুল, জাকিরুল প্রমুখ। সভা শেষে তুহিন স্থানীয় নেতাকর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানিয়ে বলেন, এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্যালট বিপ্লবই হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ প্রতিরোধ।

 

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button