মা ইলিশ সংরক্ষণে খুলনা জেলা মৎস অধিদপ্তরের যৌথ অভিযান

# চারদিনে ২শ কেজি মা ইলিশসহ ১ লক্ষ ৫হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার
শেখ ফেরদৌস রহমান ঃ গেল ৪ অক্টেবর হতে ২৫শে অক্টেবর পর্যন্ত মোট ২২দিন মা ইলিশ সংরক্ষণের অভিযানে নেমেছে মৎস অধিদপ্তর। খুলনা জেলা, উপজেলা মৎস অধিদপ্তরের সাথে সহযোগীতা করেছে বাংলাদেশ কোস্টগার্ড খুলনা অঞ্চল ও নৌ পুলিশ । ইলিশ মাছের প্রজননক্ষেত্র সুরক্ষিত রাখা, অবাধ প্রজনেনর সুযোগ সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ হিসেবে মা ইলিশের সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করতে এই অভিযান। গেল চারদিনে খুলনা জেলার মোট নয়টি উপজেলায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মৎস অধিদপ্তর । এ সময়ে মোট দুইশ কেজি ইলিশ ও এক লক্ষ চার হাজার ৭শ’ ৫০ মিটার মাছ ধরার কারেন্ট জাল উদ্ধার করে। এছাড়া মা ইলিশ সংরক্ষণ অভিযানে মৎস অধিদপ্তরকে খুলনা কোস্টগার্ড সহযোগিতা করে। পাশাপাশি ্এ পযন্ত মোট ১৩ টি অভিযান ও ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়া সাধারণ মানুষসহ তালিকাভুক্ত জেলেদের সহায়তা, জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণসহ কাজ করে যাচ্ছে। এর মধ্যে ১৩টি মাছঘাটসহ ৪২টি মাছের আড়ৎ পরিদর্শন করা হয়। এ বিষয়ে খুলনা ৫ নংঘাট এলাকার মৎস আড় ব্যবসায়ি মোঃ সাঈদুল ইসলাম বলেন, অনেক সময়ে মৎস অধিদপ্তরের গবেষনা নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়। আমাদের দেশে ঋতু পরিবর্তন হয়। সেই সাথে ইলিশের প্রজনন সময় ও পরিবর্তন হয়। তবে আমাদের দেশে মৎস অধিদপ্তর প্রতিবছর ধরাবান্দা একটি সময় নির্ধারণ করে। যে ৪ অক্টেবর থেকে ২৫ অক্টেবর পর্যন্ত এসময়টা সঠিকভাবে পরিচালিত না হতে পারে। এজন্য সঠিক ভাবে গবেষনা করে মা ইলিশ ধরা বন্ধের সময় পরিবর্তন করা উচিত। দেখবেন নিষেধাজ্ঞা উঠার পর মাছে প্রচুর পরিমাণ ডিম পাওয়া যায়। যে কারণে আমার বাস্তব অভিজ্ঞতায় বলছি। পাশাপাশি বলব শুধু আমাদের দেশে নিষেধাজ্ঞা থাকে অথচ পাশর্^বর্তি দেশ ভারত, মিয়ানমারে চলে অবাধে ইলিশ ধরার প্রতিযোগীতা। তাই সব দেশকে সমন্বয় করে ইলিশ মাছ ধরার সঠিক সময় নিষেধজ্ঞা দেয়া উচিত। এ বিষয়ে খুলনা জেলা মৎস কর্মকর্তা বদরুজ্জামান বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুম যে কারণে গেল ৪ অক্টেবর হতে সারাদেশে মা ইলিশ সংরক্ষণে ২৫ শে অক্টেবর পযন্ত মোট ২২ দিন। নদীতে মাছ ধরা নিষেধ। এছাড়া ইলিশ সংরক্ষণ ক্রয়-বিক্রয় নিষেধ রয়েছে। যার প্রেক্ষিতে আমরা গেল চার দিনে খুলনা সহ মোট নয়টি উপজেলায় কোস্টগার্ড, নৌ পুলিশের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করছি। পাশাপাশি সর্বসাধরণকে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। যা আগামী ২৫ অক্টেবর পযন্ত অব্যহত থাকবে।



