খুলনায় বিশ্ব ডিম দিবসের আলোচনা সভায় বক্তারা

# প্রতিদিনই খাবারের তালিকায় ডিম রাখা উচিত #
স্টাফ রিপোর্টার ঃ ডিম সবচেয়ে সহজ লভ্য একটি পুষ্টিকর খাবার। প্রতিদিনই খাবারের তালিকায় ডিম রাখা উচিত। যে কোন বয়সে ডিম খাওয়া যায়। বিশ্ব ডিম দিবস উপলক্ষে শুক্রবার সকালে বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হোসাইন শওকত এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি খুলনার অধ্যক্ষ ডাঃ মোঃ আঃ রহিম, বিভাগীয় সহকারি পরিচালক (স্বাস্থ্য) অর্পনা বিশ্বাস, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি পাবলিক হেলথের উপপরিচালক ডাঃ এবিএম জাকির হোসেন, পল্ট্রি ও ফিসফিড মালিক সমিতির মহাসচিব এসএম সোহরাব হোসেন। সভাপতিত্ব করেন বিভাগীয় প্রানী সম্পাদ দপ্তরের পরিচালক ডাঃ মোঃ গোলাম হায়দার। এর আগে তারা নগরীতে র্যালী বের করে। র্যালীটি বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের সামনে থেকে বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রানী সম্পদ দপ্তরের সামনে এসে শেষ হয়। পরে তারা খুলনার একটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মনোযোগী দর্শকদের কাছ থেকে নানা প্রশ্নের উত্তর নেন। এ কার্যক্রমের মাধ্যমে তিনি অনুষ্ঠানে মনোযোগি দর্শককে উৎসাহিত করে চলেছেন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কেসিসির বেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, দাকোপ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বঙ্কিম কুমার হালদার প্রমূখ। সভায় বক্তারা আরো বলেন, ডিম সব সময় খাওয়া যাবে। কিন্তু কোন কোন চিকিৎসক হার্টের রোগীর জন্য ডিম না খাওয়া পরামর্শ দেন। এটা সম্পর্ণ ভূল। ডিম খেলে হার্ট আরো ভাল থাকে। একই সাথে খামারিরা যাতে এ শিল্প টিকিয়ে রাখতে উৎসাহিত হন সে জন্য তাদের জন্য আলাদা মার্কেট করার হবে।



