২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নান্নু’র মৃত্যুতে খুলনা বিএনপির শোক ও সমবেদনা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য, সদর থানার ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সদর থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ¦ নাজির উদ্দিন আহমেদ নান্নু (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি আইন্নাইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুম নাজির উদ্দিন আহমেদ নান্নু শহীদ জিয়ার আদর্শের সৈনিক ছিলেন। স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে তার নামে বহু মিথ্যা মামলা দেয়া হয়েছে। তিনি করা নির্যাতনের শিকার হয়েছেন বহু বার। শেষ নি:শ^াস ত্যাগ করার আগমুহুর্ত পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বের প্রতি ছিল অবিচল আস্থা, বিশ^াস ও ভালবাসা। নান্নু ছিলেন বহু মসজিদ-মাদ্রাসা, সামাজিক, ব্যবসায়াী, সংষ্কৃতিক ও শিক্ষাসহ বিভিন্ন সংগঠণের সঙ্গে সম্পৃক্ত। শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুম্মা নগরীর সোনাডাঙ্গা খালাসী মাদ্রাসা প্রাঙ্গণে জানাযা নামাজ এবং বসুপাড়া সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন প্রমুখ।



