স্থানীয় সংবাদ

বাগেরহাট প্রেসক্লাবের দুই সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট প্রেসক্লাবের ২ জন সদস্য সংবাদ কর্মীতে প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বাগেরহাট প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ আল ইমরান (মানব কন্ঠ ও বাংলা টিভি) ও মামুন আহম্মেদ (কালের কন্ঠ ও দিপ্ত টিভি) কে বাগেরহাট প্রেসক্লাব থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী বিভিন্ন ধরনের কার্যকলাপ, প্রেসক্লাবের ভাবমুর্তি ক্ষুন্ন করার দায়ে বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও সর্বশেষ বিশেষ সাধারণ সভায় কন্ঠ ভোটে তাদেরকে স্থায়ী ভাবে বাগেরহাট প্রেসক্লাবের সদস্য পদ বাতিল করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button