স্থানীয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা মেরাজুল হকের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি : খুলনা মহানগরীর টুটপাড়া মেইন রোড নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ মেরাজুল হক, পিতা- মরহুম মকসুদুল হক, মাতা- মরহুমা রহিমা বেগম ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই পুত্র ও তিন কন্যাসহ আত্মীয়স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার জ্যেষ্ঠ পুত্র এমডি মুশফিকুল হক সালেহ একজন মেরীন ইঞ্জিনিয়ার ও কনিষ্ঠ পুত্র রিয়াজুল হক একজন বুয়েট ইঞ্জিনিয়ার।
নড়াইল জেলার কালিয়া উপজেলাধীন ডুমরিয়া গ্রামের এই কৃতী সন্তান স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক ৮নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। বাদ এশা মরহুমের জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button