স্থানীয় সংবাদ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশ অবিলম্বে প্রত্যাহার দাবি পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনার

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত ৯ অক্টোবর ২৫ একটি অফিস আদেশ প্রকারিত হয়েছে। এতে বলা হয়েছে, পরিচালকের লিখিত অনুমতি ছাড়া কোনো মিডিয়া প্রতিনিধি হাসপাতালের ইনডোর বা আউটডোর বিভাগে প্রবেশ, ছবি ধারণ অথবা রোগী ও স্বজনদের সাক্ষাৎকার গ্রহণ করতে পারবেন না। পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনার আহবায়ক এস এম হাবিব ও সদস্য সচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল্লাসহ নেতৃবৃন্দ এই আদেশে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন। উক্ত আদেশ গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ এবং সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রতি একপ্রকার হুমকি। এ আদেশ শুধু সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে না, বরং জনস্বার্থ সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ তথ্যের প্রবাহও বাধাগ্রস্ত করবে, যা একটি গণতান্ত্রিক সমাজে একেবারেই অগ্রহণযোগ্য। নেতৃবৃন্দ এই নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই আদেশ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button