স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

প্রবাহ ডেস্ক
বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছ। রবিবার সকাল ১০টায় কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই টিকাদান কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাঃ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কয়রা থানার সেকেন্ড অফিসার এম রাজেত আলী, কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষা অফিসার বুধার চন্দ্র মন্ডল, কয়রা মদিনাবাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরোয়ার, উপজেলা সেনেটারী ইনেসপেক্টর নারায়ন চন্দ্র, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, শেখ মনিরুজ্জামান মনু প্রমুখ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম জানান, শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এক মাস ব্যাপী এই কর্মসূচীতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৫৩ হাজার শিশুকে বিনামুল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।
পাইকগাছা
পাইকগাছায় আনুষ্ঠানিক ভাবে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে একডোজ টিকা প্রদানের লক্ষ্যে পৌর শহরের শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবর রহমান, অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, জুনিয়র কনসালটেন্ট গাইনী ডা. সুজন কুমার সরকার, অ্যানেসথেসিয়া ডা. জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডা. শাকিলা আফরোজ, ডা. সায়মা সাদিয়া, প্রধান শিক্ষক সেলিনা আক্তার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য কর্মী বেবি সরদার সহ অনেকে উপস্থিত ছিলেন। উপজেলায় মোট ৫৮হাজার ৮৫৯ জন শিশুকে একডোজ করে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এদের মধ্যে স্কুল পর্যায়ে ৩৮ হাজার ২ শত ৪২ জন এবং কমিউনিটি পর্যায়ে ২০ হাজার ৬১৭ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে।
মোংলা
মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে বিনামূল্যে টাইফয়েড (টিসিভ) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।এই টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৮ দিন। রোববার সকাল ১০ টায় পোর্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মোংলা পোর্ট পৌরসভা প্রশাসক শারমিন আক্তার সুমী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, মোংলা পোর্ট পৌরসভার স্বাস্থ্য সহকারী মোঃ মাসুদ আলম, ট্যাক্স কালেক্টর মোঃ মহসিন প্রমুখ। ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, এ টিকা নিতে প্রয়োজন হবে শুধু জন্ম নিবন্ধন সনদ। পৌরসভা ও উপজেলার ৩৬৩ টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩১ হাজার ২৬৩ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে। তিনি আরো বলেন, এ টিকা প্রদাণ কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এ উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি সকল অভিভাবককে নিজ নিজ সন্তানের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button