স্থানীয় সংবাদ

খুলনা বিভাগের নতুন এসিল্যান্ডরা নিজের ভাগ্য নিজে নির্ধারণ করলেন

স্টাফ রিপোর্টারঃ বিভাগীয় কশিনার মোঃ ফিরোজ সরকার বলেছেন, সরকারি চাকুরিজীবীদের যেন কোন জায়গায় কাজ করার মানুষিকতা থাকতে হবে। মাঠ পর্যায়ে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। জনগনের সেবা করার মানুষিকতা থাকা খুবই প্রয়োজন। তাহলে সমাজ ও রাষ্ট্রে শান্তি ফিরে আসবে।স্বচ্ছা জবাবদিহিতা নিশ্চিত করতে এ লটারির আয়োজন করা হয়। রবিবার বিকেলে বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত খুলনায় বিভাগের বিভিন্ন উপজেলায় সহকারি ভূমি কমিশনাদের (এসি ল্যান্ড) পোস্টিং কার্যক্রম শেষে তিনি এ কথা বলেন। খুলনায় কয়রা, পাইকগাছা ও দাপোকসহ ১৫টি উপজেলায় এসিল্যান্ড পোস্টিং দেয়া হয়। বাকী রয়েছে লোহাগড়া ও কোটচাদপুর উপজেলা। কমিশনার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে এসি ল্যান্ড পোস্টিং কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করেন। এতে করে এসি ল্যান্ডরা নিজ নিজ লটারি তুলে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করেন। এ প্রক্রিয়ায় বিভাগীয় কমিশনার ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কমিশনারকে অনেক তদ্বির কৌশলে মোকাবেলা করতে হয়েছে। ভুমি মন্ত্রণালয় থেকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যাস্তকৃত ১৫ জন এসিল্যান্ডকে লটারির মাধ্যমে বিভাগীয় কমিশনার পোস্টিং দেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button